|
গোপালপুর ডিগ্রী কলেজ, গোপালপুর,লালপুর,নাটোর। কলেজটি ১৯৭২ খ্রিঃ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্নে উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা দিয়ে শুরু হয়ে ১৯৮৪ সালে ডিগ্রী(পাস) কোর্স চালু হয়। পরবর্তীতে ২০১৪ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় দিয়ে অনার্স কোর্স চালু হয় তারপর ২০১৫ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অনার্স কোর্সে চালু হয় এবং ২০১৮ সালে বাংলা, হিসাববিজ্ঞান ও প্রাণিীবিজ্ঞান বিষয় অনার্স কোর্সে অন্তর্ভূক্ত হয় এবং অদ্যাবধি ০৫(পাঁচ)টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। অত্র কলেজটি জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে সফলতার মুখ দেখেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার ও বিভিন্নসংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে সফলার মুখ দেখেছে। কলেজটিতে প্রায় ১১৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করে আসছে।
|
|